খালেদা জিয়া মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গত রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দেওয়া, তাঁর চিকিৎসার তদারকি করার জন্য দায়িত্বশীল কোনো মন্ত্রীকে না পাঠানো, তাঁর অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিন প্রচারের মাধ্যমে জাতিকে না জানানো এবং বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ আমাকে না জানানোর ঘটনায় আমি দুঃখিত ও মর্মাহত।’