খালেদা জিয়া রাজাকারদের প্রত্যয়নপত্র দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজাকারদের প্রত্যয়নপত্র দিচ্ছেন। তিনি স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বিচার বানচালের চেষ্টা করছেন।গতকাল মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের রাস্তায় এই মানববন্ধন হয়।মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান মানববন্ধনে নেতৃত্ব দেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলেও স্বাধীনতাবিরোধী জোট এই বিচার বানচালের ষড়যন্ত্র শুরু করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এমদাদ হোসেন, যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী প্রমুখ।আয়োজকেরা জানান, মুক্তিযোদ্ধা সংসদ একই দাবিতে ২৭ নভেম্বর চট্টগ্রামে, ৫ ডিসেম্বর পাবনায় এবং ১০ ডিসেম্বর পিরোজপুরে মানববন্ধন করবে।