খালেদা জিয়া সংবাদ সম্মেলন করতে পারেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। কাল রোববার এই সংবাদ সম্মেলন হতে পারে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। তবে তিনি জানান, সংবাদ সম্মেলনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।সূত্র জানায়, খালেদা জিয়ার বক্তব্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে করণীয় এবং দুই বছরে সরকারের নানা ব্যর্থতার বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বক্তব্যে বিরোধী দল হিসেবে বিএনপির অবস্থানও তুলে ধরা হবে।