খালেদা জিয়া সম্পর্কে স্পিকারের বক্তব্য প্রত্যাহার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে স্পিকার আবদুল হামিদ যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গতকাল মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।একই সঙ্গে আগামী বাজেট অধিবেশনের আগে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের বিল উত্থাপনের দাবি জানান ফারুক। জয়নুল আবদিন বলেন, ‘বিরোধীদলীয় নেতার উদ্দেশে চিৎকার করে স্পিকার যা বলেছেন, তা আপত্তিকর। তিনি দাম্ভিক আচরণ করে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে যেসব কথা বলেছেন, তাতে আমরা লজ্জিত। তিনি বিরোধীদলীয় নেতাকে এভাবে উপদেশ দিতে পারেন না। বিরোধী দলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাব তাঁর উপদেশ তিনি যেন প্রত্যাহার করে নেন। ২৫ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত সংসদ নেতাসহ সরকারি দলের সাংসদেরা বিএনপি নেত্রীকে নিয়ে যেসব অশালীন বক্তব্য দিয়েছেন, তা সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার করতে হবে। তাহলে আমরা মনে করব তিনি নিরপেক্ষ।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিদলীয় সাংসদ বরকতুল্লাহ, শহীদ উদ্দিন চৌধুরী, রুমানা মাহমুদ, নিলোফার চৌধুরী, আসিফা আশরাফী, রেহানা আক্তার এবং জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ।