খালেদা জিয়া স্থায়ী জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গতকাল বুধবার রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০০৮ সালের ২৬ আগস্ট খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন।

আইনজীবী সূত্র বলেছে, খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুদক। এতে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৩৪ টাকা আত্মসাতে সহযোগিতার অভিযোগ আনা হয়।