খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শুক্রবার রাতে সৌদি আরব গেছেন। গতকাল রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দলীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের জেদ্দায় বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজ রয়্যাল হাসপাতালে বিরোধীদলীয় নেতার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি সৌদি বাদশাহর আমন্ত্রিত মেহমান হিসেবে রিয়াদে রাজকীয় প্যালেসে অবস্থান করবেন। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ খালেদা জিয়াকে বিদায় জানান। খালেদা জিয়া ২১ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।