খালেদা জিয়াই বিষধর সাপ পুষছেন: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খালেদা জিয়া বিষধর সাপ পুষছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সকালে গাবতলীতে পথসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, বিষধর সাপকে বিশ্বাস করা যায়, তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।জবাবে সাজেদা চৌধুরী বলেন, ‘সাপ উনি (খালেদা) চেনেন ভালো। জাতে জাত চেনে। এক সাপ আরেক সাপকেও চেনে। আমরা সাপ হতে পারি না। আমরা একাত্তরে সাপের হাত থেকে মানুষ বাঁচাইছি।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বিষধর সাপ পালছেন। এই সাপের কামড়েই একদিন তাঁর বিপদ হবে।’