খালেদা জিয়াকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ গতকাল বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠান।
মমতাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গত সোমবার মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। খালেদা জিয়ার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহ ও সংবিধান লঙ্ঘনের শামিল। এ জন্য তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে।