খালেদা জিয়াকে ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যদি নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন তাহলে অগণতান্ত্রিক কর্মকাণ্ড পরিহার করে জামায়াত-শিবির ও টাকা পাচারকারীদের ত্যাগ করে সংলাপে আসুন। শর্ত দিয়ে সংলাপ হয় না, কাগজ-কলম নিয়ে দুই পক্ষকে বসতে হবে। আলাপ-আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান বেরিয়ে আসবে।গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মহাজোট সরকার গঠনের প্রথম থেকেই বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া নানা ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সরকার উৎখাতের চেষ্টা করেছেন। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস করে, আগুন লাগিয়ে, মানুষ মেরে দাবি আদায় করা যায় না। তিনি অবিলম্বে সন্ত্রাসী দল জামায়াত নিষিদ্ধের দাবি জানান। সেই সঙ্গে অনতিবিলম্বে বিচারের রায় কার্যকর করারও আহ্বান জানান। জামায়াত-শিবির নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসেন আখতার। বিজ্ঞপ্তি।