খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ জুলাই গণভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে ওই ইফতার অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ইফতারের দাওয়াতের কার্ড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আখতার হোসেন ওই দাওয়াত দেন।
এর আগে ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়া ওই ইফতারের আয়োজন করেন। তবে প্রধানমন্ত্রী তাতে যোগ দেননি।