খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদের কাছে ঈদের এ শুভেচ্ছা কার্ড তুলে দেন। খবর বাসসের।