খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদকার্ডটি গতকাল বিকেল চারটা ১৫ মিনিটে বিএনপির চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান।
রওশনকে ঈদ শুভেচ্ছা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদকার্ড পাঠিয়ে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন গতকাল রোববার বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে গিয়ে তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসিহর কাছে ঈদকার্ড হস্তান্তর করেন।