খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সংলাপ প্রয়োজন। তবে সংলাপের প্রস্তাব প্রথমে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে আসতে হবে। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ আবদুল হক সঞ্চৃতি কলেজ মাঠে গতকাল শনিবার দুপুরে ছাত্র-গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অর্থমন্ত্রী বলেন, ‘সরকার সংলাপের জন্য প্রস্তুত। তবে সরকার সংলাপের প্রস্তাব দিলে বিরোধীরা তা প্রত্যাখ্যান করেন। এ কারণে খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দিতে হবে। তবেই এ নিয়ে আলোচনা হতে পারে।’সমাবেশে অর্থমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকে ইস্যু করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই অপচেষ্টা রুখে দিয়েছে। বর্তমান সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনগণ ক্ষমতা দিয়েছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছে, সেই বিচার চলবে। যাঁরা বিচারের বিরোধিতা করবে, তাঁদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। বিচারকে ইস্যু করে যারা সন্ত্রাস-নৈরাজ্য করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।’স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মহিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। সমাবেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী পরে ছাতকে অবস্থিত নিটল-নিলয় গ্রুপের নিটল কার্টিজ পেপার মিল উদ্বোধন, সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন এবং স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।