আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সঠিক জন্মদিন পালনের আহ্বান জানিয়েছেন।পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মাহবুব উল আলম বলেন, খালেদা জিয়া নিজের সঠিক জন্মদিন পরিবর্তন করে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করছেন, এটা দুঃখজনক।আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য দেন।স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের পরিচালনায় এতে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।