খালেদা জিয়াকে হাজিরার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ, মানুষ পুড়িয়ে মারা এবং নাশকতার অভিযোগে করা ১০টি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ১ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি, হত্যার অভিযোগে একটি এবং নাশকতার অভিযোগে করা আটটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল গতকাল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন এবং ওই দিন খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দেন।