খালেদা জিয়াকে ২ জুন আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ নির্দেশ দেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল এ মামলায় খালেদা জিয়ার হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তিনি অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। আবেদনে বলা হয়, এ মামলার বাদীকে আবার জেরা করার অনুমতি চেয়ে খালেদা জিয়ার পক্ষে করা দুটি আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান আইনজীবীরা।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করেন। পরে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।