খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন ১৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য একই দিন ধার্য করেছেন একই আদালত।

গতকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে উপস্থিত হন।

আদালতের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন জানান। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে আংশিক বক্তব্য উপস্থাপন করেছিলেন।

এ মামলায় খালেদা জিয়াসহ চারজন আসামি। অন্য তিন আসামি হলেন হারিছ চৌধুরী (পলাতক), জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।