খালেদা জিয়ার আগমন উপলক্ষে বরিশালে ১৮ দলের প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আগমন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এই সভা হয়।
সভায় জানানো হয়, ২২ অক্টোবর বরিশালের বিভাগীয় সমাবেশে নতুন আন্দোলন-কর্মসূচির রূপরেখার ঘোষণা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, মহানগর জামায়াতের আমির মুয়াযয্ম হোসাইন প্রমূখ।