খালেদা জিয়ার আজ ৬৭তম জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ৬৭তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন।চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে গতকাল রাত ১০টা থেকেই গুলশান কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা ফুল, কেক ও মিষ্টি নিয়ে ভিড় করেন। তাঁরা রাত ১২টা ১ মিনিটে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করেন।