প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনের ওপর তৃতীয় দিনের মতো শুনানি নিয়ে এ দিন ধার্য করেন।
খালেদা জিয়া ১৩ এপ্রিল এ আবেদন করেন। আবেদনে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজিও জানানো হয়। এ দুই মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ মোট নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৩।