খালেদা জিয়ার উপদেষ্টা নুরুল হুদার ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। নুরুল হুদা স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। নুরুল হুদার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে। তিনি চাঁদপুর-২ আসনের চারবারের সাংসদ।