খালেদা জিয়ার কাছে মুনের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, বিরোধীদলীয় নেতাকে দেওয়া জাতিসংঘ মহাসচিবের একটি চিঠি হাতে এসে পৌঁছেছে। ওই চিঠির বিষয়বস্তু কী—জানতে চাইলে, তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। তবে বান কি মুন ঠিক একই ধরনের আরেকটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পাঠিয়েছেন বলে জানান তিনি।