খালেদা জিয়ার জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৪৫ সালে তিনি জন্মগ্রহণ করেন।প্রতিবছর খালেদা জিয়া রাত ১২টা এক মিনিটে গুলশান কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এবার এই কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা কেক কেটে দলের চেয়ারপারসনের জন্মদিন পালন করবেন।