খালেদা জিয়ার জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন।পবিত্র ওমরাহ পালনের জন্য খালেদা জিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করবে। রাত ১২টা ১ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করবেন নেতা-কর্মীরা।