খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উদ্যাপন করেছেন দলের নেতা-কর্মীরা।গতকাল বুধবার প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে গুলশান কার্যালয়ে দলীয় নেতারা চারটি কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করেন। বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের পক্ষ থেকে গুলশান কার্যালয়ে এই কেকগুলো আনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদসহ অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় কার্যালয়ের বাইরে নেতা-কর্মীরা জড়ো হন।পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে খালেদা জিয়া এখন সৌদি আরবে অবস্থান করছেন। ঈদের আগের দিন তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। অন্যান্যবার তিনি নিজেই কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। খালেদা জিয়া ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। গতকাল বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীরা দলীয় প্রধানের জন্মদিন উদ্যাপন করেন বলে জানা গেছে।