খালেদা জিয়ার দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের প্রথম দিনে ফেনীতে পাইলট প্রাইমারি স্কুল ভবনের ছাদ ধসে জনসভায় আসা শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘ভাষণ শুনতে এসে ছাদ ধসে শতাধিক মানুষের আহত হওয়ায় আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। আমি আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করছি।’৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ শুরু হয়। ওই দিন সন্ধ্যায় তিনি ফেনীতে জনসভায় ভাষণ দেন। তাঁর বক্তব্য শুনতে মাঠে স্থান না পেয়ে কিছু মানুষ স্কুলের ছাদে উঠেছিল।