খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে করা দুই আবেদনের (সিএমপি) শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবি করেন।
ওই দুই মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার দুটি রিট গত ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ৭ জুলাই আবেদন করেন তিনি।
গতকাল শুনানিতে এক দিনের সময় চান খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত শুনানি মুলতবি করেন।
মামলা দুটি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন।