সম্প্রতি সিলেটে চারদলীয় জোটের সমাবেশে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ধর্মীয় কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৭ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, বহুদলীয় গণতন্ত্রে সরকারের সমালোচনা করা যেতেই পারে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কারও ধর্ম পালন নিয়ে কটাক্ষ করা এবং ভিন্ন ধর্মের মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেওয়া দায়িত্বশীল আচরণ নয়। বিবৃতি দেওয়া নাগরিকেরা হলেন—সৈয়দ শামসুল হক, কাইয়ুম চৌধুরী, খন্দকার বজলুল হক, সারোয়ার আলী, রাহাত খান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বেলাল চৌধুরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আনোয়ার হোসেন, হাশেম খান, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, আনোয়ারা সৈয়দ হক, কামরুল হাসান খান, সেলিনা হোসেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শ ম রেজাউল করিম, রবিউল হুসাইন, গোলাম কুদ্দুছ, মুহাম্মদ সামাদ, শহীদ আক্তার হোসাইন, ফেরদৌসী প্রিয়ভাষিণী, সানজিদা আক্তার, শিমূল ইউসুফ, হাসান আরিফ ও আবদুস সবুর।