খালেদা জিয়ার নির্দেশেই নৈরাজ্য সন্ত্রাস: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সোমবারের বিবৃতির মাধ্যমে কয়েক দিনের সন্ত্রাস ও নৈরাজ্যের দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে হাছান মাহমুদ এ দাবি করেন।
হাছান মাহমুদ বলেন, চলমান আন্দোলনে দেশের কোথাও কোনো নিরপরাধ সাধারণ মানুষের ওপর হামলা না করার নির্দেশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা। এর মাধ্যমে তিনি প্রকারান্তরে স্বীকার করলেন, এত দিনের সন্ত্রাস ও নৈরাজ্য তাঁর নির্দেশেই হয়েছে।
বনমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি দলের লোকজনকে আন্দোলনে সম্পৃক্ত করতে না পেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মাঠ দখলের চেষ্টা করছে। এতে দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, মানুষ পুড়ে মরছে।