খালেদা জিয়ার বক্তব্য অযৌক্তিক ও উসকানিমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানে বিরোধীদলীয় নেতা যে বক্তব্য দিয়েছেন, তা উসকানিমূলক এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। গতকাল শনিবার পৃথক বৃিবতিতে সংগঠনের নেতারা এসব কথা বলেন।
সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, টানা তিন দিনের হরতাল ঘোষণা ও বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে সরকারি কর্মকর্তা-
কর্মচারীদের আদেশ পালন না করার যে নির্দেশ তিনি দিয়েছেন তা উসকানিমূলক, অসাংবিধানিক। এ ছাড়া খালেদা জিয়া তাঁর ভাষণে কৌশলে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রসঙ্গ এড়িয়ে রাজবন্দীদের মুক্তিদানের যে ঘোষণা দিয়েছেন, তা দুঃখজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, যে সোহরাওয়ার্দী উদ্যানে সাতই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন এবং ষোলই ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানে যুদ্ধাপরাধীদের নিয়ে একই মঞ্চে ভাষণ দিয়ে বিএনপির নেত্রী সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহ্য নষ্ট করেছেন।
সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন তারেক আলী এবং সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এ ছাড়া সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছেন সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হুসেইন। উভয় বিবৃতিতে আলাপ-আলোচনার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে আসার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়।