খালেদা জিয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেছেন, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্পর্কে বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রকাশ্য আদালত অবমাননার শামিল। বেগম জিয়ার ওই বক্তব্য সর্বোচ্চ আদালতের প্রতি সুস্পষ্ট হুমকি।গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল চারটায় বিদ্যালয় মিলনায়তনে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, যুবলীগের সহসভাপতি মোহাম্মদ মোস্তফা, শংকুচাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।