খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশ আরও তিন মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকরতা আরও তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে ২৭ মে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। পরে কয়েক দফা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। এর আগে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ১৪ জুন শেষ হবে।এ প্রেক্ষাপটে গতকাল খালেদা জিয়ার পক্ষে আদালতে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন মেয়াদ বাড়ানোর আবেদনটি করেন।