খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার হুমকি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অর্থের বিনিময়ে রায় দিয়েছেন বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করা না হলে এবং খালেদা জিয়া ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে কক্সবাজারের আইনজীবীরা হুমকি দিয়েছেন। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা এ হুমকি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ জ ম মঈন উদ্দীন, আদালতের পিপি মমতাজ আহমদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ফরিদুল আলম, মোহাম্মদ তারেক প্রমুখ।জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত চারজন সাবেক প্রধান বিচারপতিসহ ২১ বিচারপতি চিকি ৎ সা বিল বাবদ আইনসম্মতভাবে দুই কোটি ১৭ লাখ ২৮ হাজার ৯৭৮ টাকা নিয়েছেন। আমজাদ হোসেন বলেন, ‘এখন উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। খালেদা জিয়া তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে আদালত খুললে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য আমরা এই সভা থেকে সেখানকার আইনজীবীদের প্রতি অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা মামলা করতে বাধ্য হব।’