খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা, সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জন্মদিন পালন করা নিয়ে মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার জন্য সমন দিয়েছেন আদালত। আগামী ১৭ অক্টোবর সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আদালতে নালিশি মামলা করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী দুলাল মিত্র।
আরজিতে বলা হয়, খালেদা জিয়া মানহানির উদ্দেশে জালিয়াতি ও মিথ্যা তথ্যের মাধ্যমে ১৫ আগস্ট জম্মদিন পালন করে থাকেন। তিনি ১৯৯৬ সালের ১৫ আগস্ট প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। পাসপোর্টে তাঁর জন্ম তারিখ ৫ আগস্ট বলে উল্লেখ আছে। বিয়ের কাবিননামায় জম্ম তারিখ উল্লেখ আছে ১৯৪৪ সালের ৯ আগস্ট আর ম্যাট্রিক পরীক্ষায় জন্মতারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীতে জন্ম ১৯৪৫ সালের ১৯ আগস্ট বলে উল্লেখ করা হয়েছে।