খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির নালিশি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির নালিশি মামলা করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জননেত্রী পরিষদের এ বি সিদ্দিকী এই মামলা করেন। গতকাল মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত শাহবাগ থানার পুলিশকে ঘটনার তদন্ত করে ২২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। আদালত প্রতিবেদক