খালেদা জিয়ার মামলা দ্রুত শেষ করার চেষ্টা চলছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত আজিজুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা চলছে। আমাদের বসে থাকলে চলবে না। আমাদের সাংগঠনিক শক্তি, মনের শক্তি বৃদ্ধি করতে হবে। যাতে খালেদা জিয়া রাজনীতি করতে পারেন।