খালেদা জিয়ার রিটের শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্টের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। আজ মঙ্গলবার আবার শুনানি হওয়ার কথা। খালেদা জিয়া গত ১১ মে প্রধান বিচারপতির কাছে আদালত পরিবর্তনের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ মে প্রধান বিচারপতি রিটের চূড়ান্ত শুনানির জন্য ওই আদালতে পাঠান। গত ২৫ মে খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্চটি ৬ জুন শুনানির দিন ধার্য করেন। ৬ ও ৭ জুন শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান রিট ও সম্পূরক আবেদন পাঠ করেন। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। উল্লেখ্য, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর এখন শুনানি চলছে।