খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে গতকাল শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সদস্য মাহবুব আলমগীর, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।