খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি আবার রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে করা রিট খারিজের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। রোববার আবার শুনানি হওয়ার কথা।
ওই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। এই লিভ টু আপিলের ওপর গত বুধবার শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে গতকাল আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এর আগে জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।