খালেদা জিয়ার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিন্দুধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, দুর্গাপূজার মূল বাণী মানবকল্যাণ প্রতিষ্ঠা। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গোৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। বিজ্ঞপ্তি