খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় করেছেন বিএনপি-সমর্থিত শতাধিক আইনজীবী। গতকাল শনিবার রাত পৌনে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ মতবিনিময় হয়।
দলীয় সূত্র জানায়, ২০ মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভা হয়। বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকন, সানা উল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, মোহসীন আলী ও মোস্তফা কামাল।
মতবিনিময় সভায় এসব আইনজীবী ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আইনজীবী নেতা নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন, আহমদ আযম খান, মাসুদ আহম্মেদ তালুকদার, খুরশেদ আলম মিয়া, ওমর ফারুক, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ অংশ নেন।