খালেদা জিয়ার সঙ্গে আফগান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আফগান জনগণের প্রত্যাশা অনুযায়ী সে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন। খবর ইউএনবির।বাংলাদেশে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আহমেদ করিম গতকাল রোববার খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে তিনি জানান, আফগানিস্তানে আবার শান্তি ফিরে আশার ব্যাপারে খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন। তিনি আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।