খালেদা জিয়ার সঙ্গে ইইবির নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (ইইবি) নবনির্বাচিত নেতারা গতকাল বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের নেতৃত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মিয়া মো. কাইয়ুম, সহসভাপতি মো. আবদুর রউফসহ সংগঠনের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী সমর্থিত প্যানেলের সদস্যরা অধিকাংশ পদে জয়লাভ করেন।