খালেদা জিয়ার সঙ্গে এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল রাতে মুসা ইব্রাহীম এই সাক্ষাৎ করেন। এভারেস্ট জয় করায় মুসা ইব্রাহীমকে খালেদা জিয়া তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান।মুসা ইব্রাহীম রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এসে উপস্থিত হলে খালেদা জিয়া তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।পরে খালেদা জিয়া মুসা ইব্রাহীমকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেস সচিব মারুফ কামাল খান ও মুসা ইব্রাহীমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।