খালেদা জিয়ার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দাফিরি। খালেদা জিয়া গুলশানের বাসভবনে গতকাল রাত আটটায় এই সাক্ষাৎ প্রায় ঘণ্টা খানেক স্থায়ী হয়। খবর বাসসের।
সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।