খালেদা জিয়ার সঙ্গে চীনা উপমন্ত্রীর সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত চীনের কমিউনিষ্ট পার্টির নেতা উপমন্ত্রী লিউ জেই-ই গতকাল সোমবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। খবর ইউএনবির।বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ ইউএনবিকে জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের উপায় নিয়েও তাঁরা আলোচনা করেন।