খালেদা জিয়ার সঙ্গে চেরি ব্লেয়ারের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার গতকাল রাতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন। খবর ইউএনবির।খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগ ও প্রচেষ্টার জন্য চেরি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, চেরি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘চেরি ব্লেয়ার ফেলোশিপ’ চালু করতে বাংলাদেশে এসেছেন।