খালেদা জিয়ার সঙ্গে জাপানের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে।
গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে বিএনপির সূত্র জানিয়েছে।
সাক্ষাতের সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।