খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের তিন নেতার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল শনিবার রাতে জামায়াতের তিন শীর্ষ নেতা বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় তাঁরা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের আন্দোলনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগর জামায়াতের আমির সাংসদ হামিদুর রহমান আযাদ গতকাল রাত আটটার দিকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান। জামায়াত সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের কী ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া দরকার, এসব বিষয়ে আলোচনা হয়। কিন্তু এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।বৈঠকে যোগ দেওয়া জামায়াতের এক নেতা বলেন, এটাকে ঠিক বৈঠক বলা যায় না। রাজনৈতিক সম্পর্ক রক্ষার্থে এটা তাঁদের নিয়মিত আলোচনা।