খালেদা জিয়ার সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কজার সৌজন্য সাক্ষাৎ করেছেন। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই সাক্ষাৎ প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। খবর বাসসের। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।